শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে। প্রধান বয়লার পরিদর্শক কার্যালয় ৩টি পদে মোট ১৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।


পদের নাম: বয়লার টেকনিশিয়ান

পদসংখ্যা: ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের সার্টিফিকেটসহ মেকানিক্যাল বা পাওয়ার ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।


পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।


পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১২ টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।


আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://boiler.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।


আবেদন শুরুর সময়: ০১ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।